উত্তরদিনাজপুর

পরিবেশের জন্য মানুষের পদযাত্রা কমিটির উদ্যোগে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ৩৩ দিনে টাইগারহিল থেকে সাগরদ্বীপ পর্যন্ত হাজার কিমি পদযাত্রা

পাহাড় থেকে সাগর হাজার কিলোমিটার পথ সবুজের জন্য হাঁটা " পরিবেশের জন্য মানুষের পদযাত্রা কমিটি "র। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষন ও সবুজায়নের লক্ষ্যে মোট ১১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি টাইগার হিল থেকে তাদের পদযাত্রা শুরু করে শেষ করবে সাগরদ্বীপের কপিলমুনির আশ্রমে। সোমবার এই দল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে এসে পৌঁছেছে। 

        সবুজায়নের লক্ষ্যে ও পরিবেশ দূষন প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে গত ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে ৩৩ দিনে টাইগারহিল থেকে সাগরদ্বীপ পর্যন্ত হাজার কিমি পদযাত্রা। " পরিবেশের জন্য মানুষের পদযাত্রা কমিটি " এই পদযাত্রায় প্রতিটি জেলার সদস্যরা অংশগ্রহন করছেন। ১২ টি জেলার ১১০ টি সংগঠনের সদস্যদের অংশগ্রহনে দিনে দিনে কলেবরের আকার দীর্ঘায়ত হয়ে আগামী ২৫ শে মার্চ কাকদ্বীপের সাগরদ্বীপে সমাপ্তি ঘটবে পরিবেশ বান্ধব পদযাত্রার।

           " পরিবেশের জন্য মানুষের পদযাত্রা কমিটির আহ্বায়ক রাহুল দেব বিশ্বাস জানিয়েছেন, সাধারন মানুষকে পরিবেশ দূষন, ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতন করার পাশাপাশি সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে তাদের এই পদযাত্রা। মানুষকে প্রকৃতির সাথে যুক্ত করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/GMckDp5182g